শনিবার, ১৭ মে, ২০১৪

ঈসা আলাইহিস সালাম ইরশাদ, “আমি মৃতকে জীবিত করেছি, কিন্তু নির্বোধকে বোধ দিতে পারিনি।”

গত ২৮শে নভেম্বর ২০১৩’তে আমি একটি স্ট্যাটাস দিয়েছিলাম ফারাবীকে নিয়ে। সেখানে আমি লিখেছিলাম- “যেই হাটহাজারী মাদরাসার পত্রিকাতে লেখা ছাপা হওয়ার কারণে ফারাবী ভাই অত্যন্ত খুশি হয়েছিলেন, সেই হাটহাজারী মাদরাসা থেকেই কিন্তু হেফাজতের উত্থান। ফারাবী ভাইয়ের কি হেফাজতি নেতাদের নিকট থেকে তার পক্ষে সামান্য বিবৃতি লাভের অধিকার ছিলনা?”
পুরো স্ট্যাটাসটি এই লিঙ্কে: https://www.facebook.com/rajdarbaar/posts/669015159810549
আমার সেই স্ট্যাটাসটিতে লাইক দিয়েছিল ফারাবী। তার এই লাইক দেখে হেফাজতিরা আতঙ্কিত হয়ে বিভিন্ন স্ট্যাটাস দিয়েছিল তখন। ফারাবী তখনই আমাকে প্রাইভেট মেসেজ করে বলেছিল যে, হেফাজতিরা তাদের জন্য কিছুই করেনি। সম্পূর্ণ অগ্রাহ্য করা হয়েছিল তাদেরকে।
আমি তখন ফারাবীকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করি, যেন প্রত্যক্ষদর্শী হিসেবে হেফাজতিদের মুনাফেকিগুলো সে সাধারণ মানুষের সামনে তুলে ধরে। তাতে করে বহু লোক এসব ভণ্ডদের দ্বারা প্রতারিত হওয়ার হাত থেকে বেঁচে যাবে।
কিন্তু তখন পরিস্থিতি ছিল প্রতিকূলে। হেফাজতিদের বিরুদ্ধে পোস্ট দিয়ে আমি আমার বহু লাইকার হারিয়েছিলাম, বহু গালিগালাজ সহ্য করেছিলাম। এরকম প্রতিকূল অবস্থায় সত্য কথা বলার সাহস তার হয়নি।
তবে সম্প্রতি হেফাজত যেভাবে আওয়ামীদের বন্ধু বলেছে, তাদের টাকা গ্রহণ করার কথা অকপটে স্বীকার করেছে, তাতে করে তাদের ব্যাপারে আর লুকোছাপা করার প্রয়োজনীয়তা কোথায়? ২০১৩’র নভেম্বরের দিকে আমি ফারাবীকে বহুবার বলেছিলাম, আমাকে হেফাজতিদের যেসব কথা মেসেজ করে বলা হয়েছে, সেসব জনসমক্ষে প্রকাশ করতে। কিন্তু সে তখন তা না করায় আমি হাল ছেড়েই দিয়েছিলাম। আর সেই ফারাবীই কিনা গত কয়েকদিন আগে নিজেই আমার কাছে পরামর্শ চাইল, সে হেফাজতিদের ব্যাপারে স্ট্যাটাস দিবে কি না?
আমি বললাম, অবশ্যই! সাধারণ মানুষ তাদের ব্যাপারে এখন পুরোপুরি জ্ঞাত।
কিন্তু আমি থ হয়ে গেলাম তার স্ট্যাটাসটি দেয়ার পর সেখানে হেফাজতিদের গালিগালাজ দেখে। তারা এতকিছুর পরও তাদের নেতাদের গোলামি করতে প্রস্তুত! এদেরকে দেখে আমার হযরত ঈসা আলাইহিস সালাম উনার ইরশাদ মুবারক স্মরণ হলো, “আমি মৃতকে জীবিত করেছি, কিন্তু নির্বোধকে বোধ দিতে পারিনি।”
পরিশিষ্ট: যারা বলছে যে, ফারাবী হেফাজতিদের বিরুদ্ধে কোন স্বার্থউদ্ধারের কারণে অপপ্রচারে নেমেছে, তাদের উত্তর দেয়ার জন্যই গত ছয়মাস আগে করা মেসেজের স্ক্রীনশটটি প্রকাশ করলাম। কারণ ফারাবী যেসব কথা বলেছে তার স্ট্যাটাসে, তা সাম্প্রতিক কোন ঘটনার পরিপ্রেক্ষিতে নয়। বহু আগে থেকেই সে হেফাজতিদের বিরুদ্ধে বলতে চাইছিল, কিন্তু পরিস্থিতির কারণে পারেনি। ফারাবী অনেক সময় ধরে হেফাজতিদের ব্যাপারে যে ক্ষোভ পুষে রেখেছিল, সেই পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশই ঘটেছে তার স্ট্যাটাসে।













কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন